Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অনন্ত প্রেম || Nivedita De

অনন্ত প্রেম || Nivedita De

সারাটা দিন তোমার সাথে কথা না হলে,
বুকের ভিতর হুল্লোড় করা অজানা ঢেউ,
আছড়ে পড়ে নোনতা আবেগী জলরাশিতে।

তুমি ভালোবাসি না বললেও,
ব্যস্ততা মাঝে,একঝলক রোদ্র ঝিলিক তোমার হাসি প্রমাণ করে,
তুমি শুধু আমারই,আমার অবলম্বন,বট বৃক্ষ।

শতভুল বোঝাবুঝির পরও জাদু কাঠির দারুণ ছোঁয়ায়,
শিহরণে ঝড় তোলে হৃদয় অলিন্দে,
বুঝতে তো নিশ্চয়ই পারো,আমিও টের পাই,
অদৃশ্য এক সেতু বন্ধনে চুম্বকীয় আকর্ষণ।

এ কেমন ভালোবাসা ভিখারি স্বভাবে কাঙাল বানিয়ে ছাড়ে!
সাত জনমের অন্ধকার লাফিয়ে লাফিয়ে আসে।

আমাদের চেটচেটে ভালোবাসা,
সাজানো থাকে নীরব পুষ্পের মতো।
যার সুগন্ধ হৃদয় থেকে হৃদয় ছুঁয়ে আসা যাওয়া করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *