বর্তমানে যদি উন্মুক্ত থাকে বক্ষদ্বয় ,
বিনোদনে, তারে নাকি সাহসিকতা কয় ।
তাহলে বোধহয় ,
মাতঙ্গিনীর গুলিবিদ্ধ হওয়াটা সাহসিকতা নয় ।
আরো বলছে, অর্থনগ্ন পোশাকে কুরুচিকর অভিনয় ,
এটা নাকি দৃশ্য দূষণ নয়, এটা স্বাধীন চেতনার পরিচয় ।
অন্ধকার আকাশে চলছে উন্মুক্ত পণ্য বিনিময় ।
সেকেলে চিন্তাভাবনা বদলে আমরা এখন অনেকটাই আধুনিক ।
রাখঢাক ব্যাপারটা এখন আর নেই,
সবাই এখন হতে চায় নির্ভীক ।
আর লজ্জা ? ওই ব্যাপারটা এখন খানিকটা হলেও কাল্পনিক ।
এই নিয়ে বিস্তর যুক্তি তর্ক পক্ষে এবং বিপক্ষে ।
তাহলে কি সাহসিকতার মানে,
অমূল্য কিছু দানে, পৌঁছে যাওয়া লক্ষ্যে ?
