Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সাধিকা || Rimap Laha

সাধিকা || Rimap Laha

আমি এক সামান্যা নারী,
নই রূপবতী , নই গুণবতী ,
নই অনন্যা |
নই রম্ভা , নই উর্বশী ,
আমি এক সামান্যা নারী |
আছে শুধু আমার গভীর প্রণয় ,
রেখেছি গভীরে , অতলে |
এসো হে প্রেম ফিরে যাচি আজ ,
করব সোহাগ যতনে |
আলুলায়িত কেশভার শিহরিত হোক ,
তোমার অঙ্গুলি সিঞ্চনে |
তোমার তীব্র নেশাতুর চাহনি ,
বিদীর্ণ করুক হৃদয় |
তোমার নিঃশ্বাসের উষ্ণতা মেখে ,
অগ্নিস্নাত হই |
তোমার উষ্ণ ঠোঁটের পরশে ,
বিগলিত হোক আমার শরীর মন |
তোমার উষ্ণতায় উষ্ণ হব আমি ,
ধীরে ধীরে প্রস্ফুটিত হবে ,
আমাদের গভীর প্রণয় ,
পাবে পূর্ণতা ,
আমি সামান্যা থেকে হয়ে উঠব ,
অসামান্যা এক নারী ,
তোমার প্রেমিকা ~
তোমার সাধিকা ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *