Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সমাজের অনাচার || Roma Gupta

সমাজের অনাচার || Roma Gupta

সমাজেতে কৈতবেতে ওত পেতে গেড়ে,
করে চুরি ভূরি ভূরি নীতি তুড়ি মেরে।

নিয়ে ঘুষ জ্বালে তুষ কত খুশ তায়,
অনাচার মিথ্যাচার করে ছাড় পায়।

শিক্ষা ধর্ম বেচে মর্ম মূর্খে কর্ম দেয়,
গদি জোরে খুব করে টাকা ভরে নেয়।

প্রহসনে প্রতারণে নেতাগণে শেষে,
তালে গোলে তোলা তোলে মিঠে বোলে হেসে।

নেই সৃষ্টি কোনো কৃষ্টি ক্রূর দৃষ্টি শুধু,
ছল ধরে নেয় হরে দেয় করে ধু ধু।

ধরাতল ক্রম পল রসাতল যায়,
এ কেমন কুশাসন সর্বক্ষণ ছায়।

ভাবি মনে নিরজনে থাকা বনে ভালো,
একা সনে রব ক্ষণে পাবো মনে আলো।

নীতি হীন প্রীতি বিন নিশিদিন ক্ষণ,
হতাশায় বেদনায় কাটে হায় মন।

ক্ষমতার অধিকার ব্যবহার করে,
ইচ্ছে মত নেতা যত ঝোলা কত ভরে।

শত ধিক পৈশাচিক অনৈতিক রাজ,
গো হারাও ভেঙে দাও কেড়ে নাও তাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *