Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শেকড় সৈনিক ও শীষের সভ্যতা || Asim Das

শেকড় সৈনিক ও শীষের সভ্যতা || Asim Das

এমন নয় যে অসম্ভবের বীজে সম্ভাবনার শেকড় গজাচ্ছে না ।
দুর্ভেদ্য অন্ধকারের সঙ্গে শেকড় সৈনিকের সংগ্রাম চলছে চলবে ।
গুহামানব কী ভেবেছিলো একদিন প্রস্তর যুগের শাখায় কোয়ান্টাম ফুল দুলবে !
অখন্ড আকাশ পরিধি ভাগ হয়ে যাবে অসংখ্য প্রাচীরে !
শুক্রাণুর দৌড় প্রতিযোগিতায় আমাদের জন্ম ।
সহযোগিতা সহজাত নয় জেনেও আশ্চর্য মানবিক উত্তরণে পৃথিবীর প্রতিবেশী মানুষের জন্য আলোক সংগ্রহের দায়ে প্রমিথিউস আজও নির্বাসিত ।
গ্রীক পুরাণ থেকে হাজারো শতাব্দীর সাঁকো পেরিয়ে আধুনিক প্রমিথিউসের মিছিল অচেনা মুমূর্ষু শরীরে রক্তরস ঢেলে ফিরিয়ে আনছে শিরার শৈশব ।
রিমঝিম বৃষ্টির সৃষ্টিতে মেতে আছে লাখো লাখো স্বেচ্ছাশ্রমের ময়ূরপঙ্খী মেঘ ।
বিভাজনের মাইন পেতে চলেছে কতিপয় ঊনমানবের দল ।
শান্তিকামী ফসলের শীষের সভ্যতা সমস্ত কুরুক্ষেত্রের ব্যূহ তছনছ করে গড়িয়ে চলেছে স্বাধীন সত্ত্বার চাকা ।
ওই তো এখনও শোনা যায় রবীন্দ্র বিশ্বের তীর্থ-ডাক স্বপ্নের সাহস সঞ্চয়ের ।
” জয় হোক মানুষের , ওই নবজাতকের , ওই চিরজীবিতের ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *