পাথর শোকের স্থবির গুহা গলে’
আবার হবে ক্ষিপ্র খরস্রোতা ,
এই আশাতেই অনড় ঈগল ডানায়
আকাশ -পোরা দিগন্ত – বীজ পোঁতা ।
ব্যক্তি বিষাদ জমিয়ে তুষের মতো
আর কতো টন পুড়বে ধিকিধিকি ?
হোক পুরোনো উপমা , অক্ষত
শেকড় সুখে শীষের ঝিকিমিকি ।
যাপন মানে চিৎ সাঁতারই শুধু !
ডুব সাঁতারে বন্ধ দমের ভয়
কাটিয়ে ওঠাই জীবন জিনের ঋত
সময় গুরু হাত বাড়ালেই জয় ।
আসবে সময় পক্ষীরাজে চড়ে
রূপকথা নয় , জাতক তিতিক্ষায় ,
চক্র ঘোরে নিত্য জন্ম ক্ষেতে
আঁশ ছাড়ালেই , আসল প্রতীক্ষায় ।
