Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শরৎ আসে || Roma Gupta

শরৎ আসে || Roma Gupta

বছর বছর শরৎ আসে
প্রকৃতির রূপ ডালিতে,
শারদলক্ষ্মী আসবে বলে
ভুবন সাজে কলিতে।

কাশের গুচ্ছ দোলায় চামর
নদী চর ও মাঠ পরে
পেঁজা তুলোর ভেলা ভাসে
নীলাকাশে খুব করে।

এই শরতে জীমূত বেজায়
বৃষ্টি ঝরার খুব বেলা,
ক্ষণিক পরেই রৌদ্র উজ্জ্বল
রামধনু রং ছায় মেলা।

শেফালিকা যায় না দেখা
শিশির বিন্দু নেই ঘাসে।
কুমুদ শালুক জলাশয়ে
খেলে নাতো আর রাশে।

মেঘগুলো হয় পরিযায়ী
ভেসে চলে দূর দেশে,
গগন মাঝে মেঘবালিকা
নেচে বেড়ায় নীল বেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *