যে আগুনে মানুষ পুড়ে ছাই অঙ্গার
শক্ত কাঠামো মুছে নিস্ক্রিয়তা ধূলিসাৎ –
ক্ষনিকে সময় তোমাতে আহামরি সংসার।
যে আগুন মানুষ পুড়ে রূপ অহমিকা –
কত অপরূপ মেহনিকা তোমাকে রাখিয়া ডুব
যত্নে সূদুর গঠনে শরীর সমানে থাকিবে চুপ!
যে আগুন মানুষ পুড়ে ধ্বংস পরিস্থিতি
যৌবন শুকিয়ে কাঠ অক্ষম স্থিতি
যতোসব মোহমায়া আড়ালে থাকিবে স্মৃতি।
