Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » যতদূর হেঁটে গেলে সুর || Asim Das

যতদূর হেঁটে গেলে সুর || Asim Das

এখনও যে মন বোঝা বাকি
পায়ে খিল , মনেও কি ধরে ?
অজান্তে ভুল উড়ে বসে
রক্তের নীল চরাচরে ।

যতদূর হেঁটে গেলে সুর
থিতু কথা গান হয়ে ঝরে ,
ততদূর ? তার ঠিক আগে
ছুঁই ছুঁই সংশয় নড়ে ।

সম-মন মনে মনে হাসে
তাদের কি সব কথা জানি ?
অজানার ফুল ফোটে ভোরে
বাকি রাত জীবনের ঘানি ।

ঢেকে রাখে বহু বহু মুখ
কুয়াশার চাঁদোয়ার তল ,
আঁধারের দৃষ্টি সরালে
সেই সব স্বপ্ন সফল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *