যার সব থেকেও কিছুই নেই,
নতুন করে তাঁর কিছু,
হারানোর ভয় নেই!
ঠিক যেমন চালচুলোহীন,
পথিকের হারানোর ভয় থাকে না!
যদি মেঘ-রোদ্দুর আকাশ ভালো না লাগে,
এমন কি ভালোবাসাও যায় না!
তোমাকে হারানোর ভয় আর পাই না!
মেঘের আড়ালে তুমি চলে যেতেই পারো!
ভুলতে চেষ্টা করে দেখো তো,
ভুলতে পারো কি না!
পারলে সুখস্মৃতি গুলো হৃদয়ে আগলে রেখো।
প্রকৃতিতে কোথাও শূন্যতা থাকে না,
প্রকৃতি দাতার ভুমিকায় সর্বদা বিরাজমান!
শুধু পাওয়া নয়, গ্রহণ করতেও জানতে হয়!
হোক সেটা প্রকৃতির অপরূপ দান,
কিংবা মনুষ্য প্রেম।
তাই তো ভালোবাসার পূর্ণতায়,
দুটি মানুষের মন আলো হয়!
আমাদের বন্ধুত্ব কি এতোই ঠুনকো,
একটু আঘাতেই নড়বড়ে হয়ে যাবে!
পবিত্র সম্পর্ক হলো মাটি শিকড়ের টান,
প্রবল ঝড়ে গাছ উপড়ে গেলেও,
শিকড় মাটির সঙ্গে লিপ্টে থাকে।
নদী যেমন সাগরের টানে মোহনায় ছুটে চলে,
আকাশের বুকে বৃষ্টি নামলে,
আমি মাটি, তুমি আমার শিকড়ের টান।
