বাহির মনের ভিতর আরেক মন
লাটাই ছেঁড়া মুক্ত ঘুড়ির বাড়ি ,
ভিড় ছাড়িয়ে আকাশ উপত্যকায়
নিলাম নীলে নগ্ন নদীর নাড়ি ।
নাড়ির খবর সদর শ্বাসের দূরে
খিড়কি খুলে হারিয়ে ফেলা চাবি ,
ভুললে জরদ জাবর কাটা দাগ
ইচ্ছে বাবুই বুনবে নতুন নাভি ।
দাবির সনদ মর্জি মানিকদ্বীপে
গোপন হাওয়ায় হাত বাড়ানো রেণু ,
থোড়ের বড়ি পিছলে পরাগমিলন
মনের মানুষ বাজলে আলোর বেনু ।
কামধেনু মেঘ ছড়িয়ে শরীর শীষে
পৃথুল মেদে জমেছে সংসার ,
বৃষ্টি রোমে বসলে মৃদুল ঝড়
বদ বিকেলেও বিজুলী ঝংকার ।
