Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মনকে সমর্পণ || Roma Gupta

মনকে সমর্পণ || Roma Gupta

আমি জানি দূরত্বটা তুমি
নিজেই বানিয়েছো, যাতে আমি
কাছে যেতে না পারি।
হাজার মানুষের ভিড়ে তোমাকে ভালো লেগেছিলো –
মুহূর্তে ভালোবেসে ফেলেছিলাম।
হয়তোবা ভুল করেছিলাম।
বুঝিনি তোমাকে পাওয়াটা এতো কঠিন।
আমি অতি সাধারণ -, তাই
মুখ ফুটে বলতে পারিনি তোমায় ভালোবাসি।
ক্লান্ত হয়ে গেছি আমি, তবু অভিযোগ নেই।
জানি বেশি গুরুত্ব দিলে, লোকে সস্তা ভাবে।
তবু তোমাকে পাওয়ার আশা আজও জাগিয়ে রেখেছি মনে।
আমি মানি, প্রেম মানে অন্ধ অনুভূতি নয় – মনকে সমর্পণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *