Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মধুমতী || Asim Das

মধুমতী || Asim Das

ছেঁড়া খোঁড়া রোদের ত্রিপলে ঢাকা আমার পৃথিবী ,
বিচ্ছিন্ন বিষাদের বৃষ্টিহীন ছুরি
মনের মাংস ছাড়িয়ে নিচ্ছে রোজ ।
নিজেকে নাচাতে পারছি না নিজে অন্ত্যের মিলে
কাঠ কাঠ শব্দ লিখি কবিতার ভ্রমে ।

এ সময়ে তুমিও থমকে আছো ব্যক্তিগত তীব্র হিমে
জমে যাওয়া ঝর্নার মতো ।
তুমি জানো ,
তুমি আমার স্রোতহীন না’য়ে মধুমতী নদী ।
তোমার পয়োধি প্রশ্বাসে আমার নুড়ির নিঃশ্বাস
তোমার প্রণয়ী প্রশ্রয়ে আমার প্রেমজীবী বিশ্বাস ।

তোমার মুঠির মধ্যে ঘোরা সেই নরম্যান্ডি ঘোড়ার টগবগে চাল
সময়ের নালে ঠুকে আবারও কঙ্কন নৃত্যে যাবে , খরস্রোতা !
তোমারই আনন্দ উপত্যকার হাত ধরে – ঢেউয়ের ছন্দে ,
আবারও ফিরবো জানি রিনিঝিনি নাব্য কবিতায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *