দিনের কর্মে সঞ্চয় জ্ঞান
চলার পথেতে লাগে,
পুরাণো ঘটনা অন্তরে আছে
বাছ বিচারেতে জাগে।
ধর্মের পথে সততা যে আগে
অভিজ্ঞতায় বলে,
কন্টকে ভরা সততার পথ
রক্তের ধারা তলে।
অজানাকে জানা ভুল থেকে শেখা
বিপদ কাটায় তবে,
শান্তির কথা পাবে তুমি যথা
ভক্তির ধারা রবে।
অভিজ্ঞ লোকে নির্দেশ দেবে
সঠিক ধারণা আসে,
এক এক করে মেনে চলো দেখি
ভালোবাসা পাবে পাশে।
