তুমি ভালোবাসা চাও না,
শুধু ঘৃণা চাও?
তপ্ত দহন দিনে, কাঠফাটা রোদ্দুরে,
কতো সহজে কঠিন শব্দগুলো বলে দিলে।
আমাদের মধ্যে আর,
ভালো বাসাবাসির কথা হবে না,
মনের মাধুরী মিশিয়ে স্বপ্নের বীজ বোনা হবে না।
দেখো ধীরে ধীরে কেমন ফুরিয়ে যাচ্ছি,
ভালোবাসার ঠিকানা হারিয়ে ফেলেছি!
একটুও আর আশ্চর্য হচ্ছি না!
যা কিছু অতিরিক্ত তোমার সয় না!
খাঁটি দুধে বদহজম যেমন হয়!
অথচ এই তুমি টাই পাগলের মতো,
ভালোবাসার কাঙালী হয়ে ওঠো!
তোমার মনের গভীর অরণ্যে,
হাহাকারের ঝড় তোলো!
আন্তরিক ডাকের একটু,
নিবিড় আশ্রয় খোঁজো!
আজ অবধি যা কিছু বলেছো,
তোমার কথার মানত্যা দিয়েছি,
উপেক্ষার বল্লমে তোমার বুকে তীরবিদ্ধ করি নি!
তুমি প্রেমের জন্য কাঙালী হলে,
ভালোবেসে আমি উন্মাদ হয়েছি!
যদি সত্যিই ঘৃণা চাও?
জানবে আমি নেই কোথাও
দল ছুট উড়ো মেঘে উড়ে গেছি!
কালবৈশাখীর দামাল ঝড়ে,
সবকিছু ধুয়ে মুছে নিজেকে নতুন করেছি!!
