Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ভারত মাতা || Nivedita De

ভারত মাতা || Nivedita De

আগামীকাল স্বাধীনতা দিবস। মাইকে অনুষ্ঠান ঘোষণা ও দেশাত্ববোধক গান চলছে। তনিমা স্টেশন যাচ্ছে ট্রেন ধরবে বলে। দেখছে অনেক ছোট বড় বাচ্চারা ত্রিরঙ্গা পতাকা আর রিবন বিক্রি করছে। তারই মধ্যে সবুজ ফ্রক পরা একটি ছোট্ট মেয়ে হাতে একগুচ্ছ পতাকা নিয়ে গাড়ির কাঁচে ধাক্কা দিয়ে করুণ সুরে বলছে নেবে গো? বিক্রি হলে আমরা দুটি ভাই বোন খেতে পাবো। আমি ছোট বলে, আমার থেকে কেউ কিনছে না। এই অবাক করা দৃশ্য দেখে তনিমার চোখে জল এলো। বাড়িতে তারই বয়সের একটি ছোট মেয়ে আছে। তনিমা মেয়েটির থেকে সবগুলো পতাকা কিনে নিতেই মেয়েটি অবাক চোখে প্রশ্ন করলো, “তুমি সবগুলো নিচ্ছ,কি মজা আজ জানো বাড়িতে মাকে বেশি পয়সা দিতে পারব” !
তনিমা মেয়েটির হাতে টাকাটা দিয়ে বললো,তুমি হলে আগামীর স্বপ্ন,আমাদের ভারতমাতা।নামটা শুনে খুব খুশি হলো মেয়েটি।বললো এত আমি বুঝি না গো,খিদে পেলে গরম ভাতের গন্ধ আমায় পাগল করে দেয় শুধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *