এতদিন ধরে হারিয়েছি যা কিছু
কি হবে খুঁজে বারবার
বলেছিল সে হারানো জিনিস
কখনও ফেরে না আর
তাই সবকিছু শিকেয় তুলে
ধুয়ে ফেলে দাগ ছোপ
প্রতিদিন শুধু মেনে চলি আজ
এ কঠিন বাস্তব
হারানো যা কিছু কালের গর্ভে
তলিয়ে গিয়েছে জানি
সেই সব কিছু আগের মতন
খুঁজতে চাই না আর
তবুও তো এক ঘর বাঁধা ছিল
হাজার স্বপ্ন চোখে
সে কথা যদি পড়ে মনে আজও
ব্যথা বেজে ওঠে বুকে
ভাঙা স্বপ্নের টুকরো কাঁচ
আজও যদি চোখে ফোটে
জানি না কেনো দু’চোখে আমার
জলেরাশি ভরে ওঠে
