Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।

একটা ভয় তাড়া করে
কিসের ভয় ঠিক জানি না,
জানি শুধু সে আছে
সকালে যখন দুধ কিনতে যাই
চশমা না নিলেই একটা ভয় জড়িয়ে আসে
এই বুঝি বাসি দুধের প্যাকেট ধরিয়ে দিল আমায়
ফল কেনার সময়ও তাই, এই বুঝি পচে যাওয়া
ফল কিছু গছিয়ে দিল , একটা একটা করে বেছে নিলেও
সেই বিশ্বাস যেন আসে না কিছুতেই।
মাছ কেনার বেলাও তাই এক ভয় আর অবিশ্বাস দ্রুত গ্রাস করে আমাকে
এভাবেই প্রতি মুহূর্ত একটা ভয় তার ডাল পালা
প্রশমিত করছে আমার ভিতরে।
ট্রাম,বাস,ট্রেনে উঠলেই বুক দুরুদুরু করে
মানিব্যাগ ঠিক আছে ত
আমরা প্রতিনিয়ত অজান্তেই এমন এক একটা
ভয়ের বাতাবরণের ভিতর দিয়ে চলছি
নিজেই জানিনা, আর তার থেকে জন্ম নিচ্ছে
অবিশ্বাস ,এক ভয়ংকর অবিশ্বাস।
কাউকেই আমরা এখন আর বিশ্বাস করি না
আসলে আমরা আমাদেরকেই আজকাল বড্ড ভয় পাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *