ভুল বোঝা আর ঠিক বোঝা
মোটেও নয় খুবই সোজা,
ভুল বোঝা আর ঠিক বোঝায়
দুরূহ খুবই তফাৎ খোঁজা।
একটি তোমার বিপক্ষে যায় অন্যটি যায় পক্ষে,
সেইটুকু যা রক্ষে।
দু’টোই দেখ বোঝার মতো
মাথায় চেপে রইবে,
মাঝে মাঝেই বুকের ভিতর
অন্য কথা কইবে।
ভুল বোঝা আর ঠিক বোঝা
মোটেও নয় খুবই সোজা,
ভুল বোঝা আর ঠিক বোঝায়
দুরূহ খুবই তফাৎ খোঁজা।
একটি তোমার বিপক্ষে যায় অন্যটি যায় পক্ষে,
সেইটুকু যা রক্ষে।
দু’টোই দেখ বোঝার মতো
মাথায় চেপে রইবে,
মাঝে মাঝেই বুকের ভিতর
অন্য কথা কইবে।