হয়তো বিধাতা লিখেছিল এমনই ছবি ,
গোধূলির আগুনছোঁয়া বসন্ত ফাগ,
চাঁদের আলোয় উদ্ভাসিত শিরিষ শালে
শাখে শাখে বাসন্তিকার অনুরাগ।
পাশেই পাহাড় ঘেঁষা সমুদ্রটায়
সুন্দর নির্জন জাহাজ ঘাটা,
যেখানে স্টীমার ছোটে, ছোটে নৌকা
মাঝে মাঝে খেলে যায় জোয়ার ভাটা।
একটা সময় ফেলে এসেছি এখানে
অতীত মনের অজস্র স্মৃতি লেখা,
মনে মনে বসে ভাবি-বেশ আছি
জগৎ সংসার মাঝে আমি একা।
নেই কোনো পিছুটান,
কাউকে হারিয়ে ফেলার ভয়।
কারো প্রতি কোনো আশা রাখিনা।
কারও রাগ অভিমান ভাঙাতে না হয়।
কেউ মন খারাপ করিয়ে দেয় না,
ইগনোর করে না কেউ, বেশ আছি।
একার যাপন উপভোগ করে
দিনের শেষে ভালোই আছি।
