Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বিবেক বণিক নয় || Asim Das

বিবেক বণিক নয় || Asim Das

শীততাপনিয়ন্ত্রিত কবিতার শব্দেরা
কি রকম যেন ন্যাতপেতে সুখী হয়ে যায় ।
এই ঠা ঠা বৈশাখের তাপে
প্রতিবাদের পিচ গ’লে যাবে ব’লে
আগামী শীতের প্রতীক্ষায় থাকে ।

প্রতিষ্ঠানের পদ আটকে রেখেছে পা ।
পথ যে লটকে আছে নির্মিত আঁধারের ঢালে !

অসময়ের দুঃসময় বড়ই অবুঝ ,
কেবলই ভাবনার বীজ পোঁতে সুস্বপ্নের মূলে ।
বিবেক বণিক নয়
মিছিলের মুখ তুমি ,
বহুবচনে বেড়ে বেড়ে এসো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *