Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বিচ্ছেদের স্বাদ || Roma Gupta

বিচ্ছেদের স্বাদ || Roma Gupta

বিচ্ছেদেরও স্বাদ হয়-
যার মধ্যে একটা শূন্যতা লুকিয়ে থাকে।
সব থেকেও মনে হয় যেন কিছুই নেই।
বিচ্ছেদের সে স্বাদ তিক্ত।
তবু , সেটা জীবনের পাঠ শেখায়।
কোনটা সত্যি, কোনটা মেকি বা অভিনয়
যা বুঝিয়ে দেয় বিচ্ছেদের দূরত্ব।
বিচ্ছেদের আস্বাদ হয় অভিমানে ভরা।
থাকে মায়া বিহ্বলতা,
থাকে গোপন অনেক না বলা কথা- , যা শেষ পর্যন্ত বলা হয়ে ওঠে না।
সবকিছুর কেমন বদল হয়ে যায়।
একা থাকতে ভালো লাগে,
অভ্যাস হয়ে যায় একা থাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *