ছবি দেখে বাবা তোমায়
পড়ছে ভীষণ মনে,
একপলকে শৈশবটা যে
জাগলো স্মৃতির কোণে।
তোমার হাতটি ধরে কত
পথ চলা এক সাথে,
পৌঁছে দিতে সাইকেল করে
প্রত্যহ স্কুলে প্রাতে।
আজ যে তুমি গেছো চলে
আকাশ পারে দূরে,
স্মৃতি রোমন্থনে কষ্টে
অন্তরটা যায় পুড়ে।
বটবৃক্ষ ছিলে তুমি
জীবন বৃত্ত মাঝে,
তোমার ছত্র ছায়ায় সুখে
কাটিয়েছি সকাল সাঁঝে।
