সুখি যদি হতে চাও
ক্ষমাসুন্দর হও তবে,
ধনী হতে চাও যদি
পরিশ্রমী হতে হবে।
ক্ষমা যদি পেতে চাও
হও গো বিনয়ী,
ব্যক্তিত্ববান হতে হলে
হও আত্মপ্রত্যয়ী।
জ্ঞানী যদি চাও হতে
কথা কম বলো,
প্রিয়পাত্র হতে হলে
হাসি মুখে চলো।
মহৎ হতে হলে
নিজের দোষ দেখো,
সফলতা পেতে হলে
ধৈর্য্য ধরতে শেখো।
হীনমন্যতা এড়াতে হলে
প্রত্যাশা ছাড়তে হবে,
পাপ থেকে বাঁচবে
যেদিন লোভ ত্যাগ করবে।
অন্তরে যদি শান্তি চাও
করো কৃষ্ণ নাম,
অন্তিম কালে স্থান লাভ
হবে বৈকুণ্ঠ ধাম।
