Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বছরের ভীড়ে বয়স হারিয়ে যায় || Asim Das

বছরের ভীড়ে বয়স হারিয়ে যায় || Asim Das

বেড়েছে ছায়ার দীর্ঘতা ধৈর্য্যের
অলসের শ্বাসে জীবনের পুঁইমাচায় ,
জন্মের জিনে ছিলো না কী সূর্যের
সূচ্যগ্র ওম হিমাঙ্কে , কাঁচা বাঁচায় !

বছরের ভীড়ে বয়স হারিয়ে যায় ।
মনের বাতাসে কৈশোর বারো মাস
যৌবন ছুঁয়ে হাওয়াকেই হাতড়ায় ,
সত্য শিরায় কোঁচকানো নালিঘাস ।

বিপরীত বোধে বোধি বৃক্ষের পাতায়
ঝরে’ ঝরে’ ঝরে’ মধ্যবর্তী ডালে
কীভাবে ধরবো ? পড়েছি প্রকৃতি জাঁতায়
আমি কী থাকবো ! আমাকেই বদলালে ?

যেভাবে ঘুঘুর ডাকে অরণ্য স্থির
উচ্ছে শরীরে , নিজস্ব তেতো তার
কচ্ছপ , গতি জাড্যেও তপোধীর
আমার সাঁতারও নিজে করি স্মৃতি পার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *