Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ফাগুনের আগুন সাজ || Roma Gupta

ফাগুনের আগুন সাজ || Roma Gupta

ফাগুন এসেছে আগুন নিয়ে,
রক্তিম আভায় চারিদিক ছাপিয়ে।
শিমুল কিংশুক লাল লালিমায়,
দিগবধূদের রঙেতে সাজায়।

শাখে শাখে দোলে নব কিশলয়,
মুকুলিত যত তরু সমুদয়।
গুঞ্জরনে অলির কুঞ্জে বিহার,
পরিমল তরে ব্যাকুলতা তার।

কোকিলের কুহুরব সারা দিনমান,
পিউ কাঁহা মৃদু স্বরে তুলে সুর তান।
ক্লান্ত চিল এসে বসে বৃক্ষ চূড়া ডালে,
কুবো ডাকে নির্জনে গাছের আড়ালে।

ফাগুনের আগুন রঙে প্রকৃতির সাজ,
চরাচরে মধুময় বসন্তের রাজ।
কচি ধানে ঢেউ খেলে বহে সমীরণ,
মধুমাসে হৃদে জাগে প্রেম শিহরণ।

কত শোভা মনোরম ফাগুন বেলায়,
আকাশ বাতাস মাতে রঙের খেলায়।
রূপসি বসুন্ধরা মনকে মাতায়,
ভাটিয়ালি গান গেয়ে মাঝি দাঁড় বায়।

উদাসী বাউল চলে স্নিগ্ধ প্রভাতে,
আনমনে গান গেয়ে একতারা হাতে।
ফাগুয়ার আগুন রাগে মাঠ ঘাট আলয়,
উদ্বেলিত ধরিত্রী দিগন্ত বলয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *