ফলের বাহার জৈষ্ঠ্য মাসে
আম,জাম, লিচু,কাঁঠাল,
থোকা থোকা রসাল ফলে
গন্ধে বায়ু মাতাল।
মধুমক্ষী গুনগুনিয়ে
ঘুরে আমোদ করে,
বুড়ো বাচ্চা সবাই খুশি
পাড়ে যত্নে ধরে।
রৌদ্র আতপ জৈষ্ঠ্যে চরম
সহ্য না হয় প্রাণে,
স্বস্তি আনে তরমুজ তার
সুমিষ্ট জল পানে।
গন্ধরাজ বা পাতি লেবুর
সরবত খেয়ে সবে,
অগ্নিবানে ক্লান্ত পরান
স্বস্তি যে পায় তবে।
তীব্র গরম হলেও তবু
সুখ পাই জৈষ্ঠ্য মাসে,
রকমারি ফলের আস্বাদ
মিলে রাশে রাশে।
