আনন্দের এই প্রভাত বেলায়
স্নিগ্ধ বাতাস বয়ে যায়,
কাশের বনে ঢেউ খেলিয়ে
পুজোর গন্ধ দিগন্ত ছায়।
মনের মাঝে খুশির দোদুল
দোলা লাগে,
কাশের পরশ মাখবো গায়ে
ইচ্ছে জাগে।
তাই আনন্দে যাই যে ছুটে
কাশের পানে,
ভুবন জুড়ে অপরূপের মোহিত টানে।
আনন্দের এই প্রভাত বেলায়
স্নিগ্ধ বাতাস বয়ে যায়,
কাশের বনে ঢেউ খেলিয়ে
পুজোর গন্ধ দিগন্ত ছায়।
মনের মাঝে খুশির দোদুল
দোলা লাগে,
কাশের পরশ মাখবো গায়ে
ইচ্ছে জাগে।
তাই আনন্দে যাই যে ছুটে
কাশের পানে,
ভুবন জুড়ে অপরূপের মোহিত টানে।