ফাঁসছে মানুষ কাঁদছে মানুষ
ঠকছে যে মানুষ ফাঁদেতে,
চমক দিতে কাটছে ফিতে,
নেতারাও কিনছে জমি চাঁদেতে।
মানুষ যে আজ একলা ভীষন,
দেখনদারির এ জোয়ারে,
বেকারত্ব আর দারিদ্রতা
আজ দেখি,মারছে উঁকি দুয়ারে।
কেউ ভালো নেই,দেখো তুমিও না
স্ট্যাটাস যতই ঝলমলে,
কিসের এত আনন্দ পাও,
চড়িয়ে দিয়ে কাউকে মগডালে!
নাহয় তুমি থেকো একটু পাশে,
সাহায্য করলে মানুষের,
সমালোচনা আসুক ধেয়ে
গা ভাসানো নয় নিজেকে আয়েশে।
