Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পালাবার পথ নেই || Mohammad Rafiquzzaman

পালাবার পথ নেই || Mohammad Rafiquzzaman

ইদানীং হুট-হাট চিন্তা তার লম্বা লম্বা পা ফেলে বেড়াতে চলে আসে
এসেই স্বভাব মত খুলির ভিতরে ঢুকে মাকড়ের জাল
বুনে চলে – আমার ইচ্ছের বিপরীতে সেই জালে ধরা পড়ে
বিচিত্র পতঙ্গ-কীট – যেমন কেবল আজ প্রথম সকাল
উঁকি দিতে না দিতেই এক উড়ো মাছি এসে জড়িয়ে সেখানে
ভন-ভন করে যাচ্ছে – এসব আমার ভালো লাগে না বলেই
আমি তাকে যেতে বলি কিন্তু সে জাঁকিয়ে বসে বলে-
তার মত এতখানি নিকটের প্রতিবেশী আর কেউ নেই
শুধুমাত্র পাগল ছাড়া তার তীক্ষ্ণ নখের আশ্রয়ে
আঁচড়ের সুখ থেকে বঞ্চিত থাকে না কোনো মানুষ কখনো-
আমারই মগজে আমি এই ভাবে শত্রু পুষে আপ্যায়ন করি
বুঝি এর থেকে আর পালাবার পথ নেই কোনো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *