Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নকশায় নীল রঙা ভুল || Asim Das

নকশায় নীল রঙা ভুল || Asim Das

কিছু ডানা শুয়ে বসে মাটি
চুন – খোঁজা হলুদের বাটি ।

কিছু ডানা উড়ে উড়ে উল
নকশায় নীল রঙা ভুল ।

কিছু ডানা ইচ্ছেতে থিতু
সংযমী হয়তোবা ভীতু ।

কিছু ডানা ছায়া ছায়া সুরে
রিমঝিম রোদের নুপূরে ।

কিছু ডানা মানস মানসী
চাঁদ- ডোবা জীবনের শশী ।

বাকি ডানা পাখি হতে হতে
ভেঙে ভেঙে সংসারী স্রোতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *