Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দৃষ্টি ফুলে মুখস্থ মন || Asim Das

দৃষ্টি ফুলে মুখস্থ মন || Asim Das

আবার কবে ভাসবো আকাশ ডানায়
বৃষ্টি বরণ বাতাস ভরণ শ্বাসে
কারণ বিহীন আনন্দ উদ্ভাসে ?
ঘুম নেমেছে শিরার উপত্যকায় ।

দৃষ্টি কুঁড়ি খুঁজছে , তোমার চোখ ?
কে ফোটাবে ? ঝরছে নয়ন তারায়
মুখস্থ মন , দৃষ্টি ফুলের আশায়
রাত ভাসানো লিখছি দুকূল শ্লোক !

আরোগ্য যোগ পিছল সময় সম
বুঝতে পারি , ধরতে পারি কই ?
সময় শাখা সরিয়ে নিয়ে হৈ-
চৈ -এর তলা কুড়োচ্ছে সেই যম ।

গলিয়ে অসুখ আসছি অবশেষ
দেখছি ভিতের ভিতরে কঙ্কাল ,
বাসবে ভালো টোল খাওয়া বৈকাল
জানি বলেই বলছি , এই তো বেশ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *