তোমার চিঠির স্পর্শে পেলাম
তোমার গায়ের মিষ্টি ঘ্রাণ,
একটা অদ্ভুত উষ্ণতা আর
ভালোবাসার আবেগ টান।
কখনো রোদ্দুর কখনো মেদুর
পুরোনো ভালোবাসার গোপন রেশ,
বিশ্বাস করো তোমায় ভেবে
আজও আমি আছি বেশ।
জমে থাকা উৎকণ্ঠা সাথে
চায়ের কাপ হাতে যখন,
চুমুক টানে পরশ তোমার
অনুভবে পাই তখন।
নিমেষে হঠাৎ পুলক জাগে
মন হারিয়ে যায় কোথায়,
এই তো জীবন যাচ্ছে চলে
অতীত স্মৃতি নিয়ে হেলায়।
