ডিসেম্বর বিজয় কীর্তন কোকিল করে গান –
নদীর স্রোতে জয়ধ্বনি আকুল করে প্রাণ।
ডিসেম্বরে বিজয় দিবস অবাধ খুশির বান –
ছড়িয়ে আছে সবার প্রাণে স্বাধীনতার গান।
ডিসেম্বরে বিজয় কৃীর্তন ভাবায় আপনজন
মায়ের মুখে হাসি দেখে ভরিয়ে গেল মন।
ডিসেম্বরে বিজয় দিবস শহীদ সকল প্রাণ
একতারাটা বিজয় সুরে বাউল করে গান।
ডিসেম্বরে বিজয় অর্জন শহীদ স্মৃতি ভাসে –
পদ্মা মেঘনা যমুনা নদী আছে এদেশ মিশে।
বিজয় মানে খুশির বার্তা শহর-গাঁয়ে আসে
শান্তি সুখে কাটিয়ে দেই এইতো বাংলাদেশে।
