Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » চোখের চাহিদা দৃষ্টি মুখস্থ করো || Asim Das

চোখের চাহিদা দৃষ্টি মুখস্থ করো || Asim Das

হিমছায়া দুপুরেও জমে থাকে চোখের চাহিদা
বিশুদ্ধ প্রেমের দৃষ্টি পেতে নির্জনে উৎসুক তুমি ।

যাবতীয় সম্পর্কের মেঘে যত বৃষ্টি অবয়ব
শুষেছে শরীর মন , নেভেনি পিপাসা ।
লোহার বাসরে বসে যতই
সনাতন সংসারী সাজো না কেন ,
সূচ্যগ্র ছিদ্র বিষ কিংবা অমৃত
অন্তত একবার নবজন্ম দেবে ।

জীবনের যে কোনও বাঁকের ফাঁকে
লুকিয়ে আছে কালনাগিনীর প্রেম ।
তুমি আমি জেগে জেনে অবচেতনের ভানে
উশখুশ অপেক্ষায় থাকি ,
এই বুঝি এলো সেই মাহেন্দ্রক্ষণ !

অতৃপ্ত চোখ পেতে রাখি
এসো প্রেম মুখস্থ করো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *