Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » চিৎকার কর মেয়ে || Roma Gupta

চিৎকার কর মেয়ে || Roma Gupta

চিৎকার কর মেয়ে তোর যতদূর গলা যায়,
আমাদের শুধু নির্যাতনে কলঙ্কিত হওয়ার দায়।
জন্মের আগে মৃত্যু লিখন জন্মের পরে ভয়,
সকালে বিকালে সম্ভ্রম আগলে লুকিয়ে বাঁচতে হয়।
যদি কখনো শ্বাপদ দ্বারা ধর্ষিত হোস কষে,
সমাজের যত নেতা মাতব্বর বলবে হয়েছে তোরই দোষে।

চিৎকার কর মেয়ে তোর যতদূর গলা যায়,
আমাদের শুধু লজ্জা বাঁচাতে নীরব থাকার দায়।
সারা বিশ্বের কল্যাণ যত নারীদের অবদানে,
বিশ্ব নারী দিবস পালন তাঁদেরই সম্মানে।
স্বদেশের তরে করেছে সংগ্ৰাম অস্ত্র ধরে নিজ হাতে,
সমান তালে যুঝেছে তাঁরা পুরুষের সাথে সাথে।

চিৎকার কর মেয়ে তোর যতদূর গলা যায়,
আমাদের শুধু হার মানা হার প’রে চুপ করে থাকা দায়।
জেগে ওঠো নারী বিষম তেজে যত নারী সমুদয়,
লজ্জায় ভয়ে থাকলে নিশ্চুপ, হবে ওদের লালসার জয়।
নারীকে সম্মান করতে যে পারেনা তাকেও দিওনা সম্মান,
অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠো সবে, প্রকাশ্যে করো অপমান।

চিৎকার কর মেয়ে তোর যতদূর গলা যায়,
আমাদের আজ প্রতিবাদী হয়ে শুধু মিছিলে হাঁটার দায়।
নারীর মর্যাদা নারীর নিরাপত্তা আর কবে পাবো দেখতে,
কামুক শ্বাপদ শকুনগুলোকে মেরেই তবে হবে মরতে।
হাতে অস্ত্র যেমন পারিস রাখবি পথ চলতে,
যেখানে পারবি করবি আঘাত ওদের জখম করতে।
বাঁচবি নাহয় মরবি তবু প্রতিঘাত করে চল,
ভয় ত্যাগ ক’রে চলতে হবে মনে রাখিস সেই বল।

চিৎকার কর মেয়ে তোর যতদূর গলা যায়,
নির্বাক না থেকে রণচণ্ডী রূপে অসুর নিধন করি আয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *