লিখেছিলে কতো কথা পাতায় পাতায়
আখরে আখরে বোনা কতো না বেদনা।
বিকেলের ডাকে এলে যতনে খুলেছি,
চোখভরা জল,ঝাপসা দৃষ্টি
কাউকে বলিনি দিদি কিংবা পিসি,
পুড়েছি আপনি আমি জ্বলে দিবানিশি।।
এখন আসেনা শুধু হাই হাল্লো সার
কিংবা সে টুং করে মুঠোফোনে রব,
হারায় শব্দ আর ভুলে যায় সব।
কেন যে এমন হলো বিমূঢ় বিস্ময়।
আমি আজও খুঁজে ফিরি সে হলুদখাম
স্বপ্ন বেসাতি ভরা নষ্টালজিয়া যতো
পূরণ হবেনা জানি।
তবুও প্রতিক্ষা আজ অহল্যার মতো।।
