Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » চলছে বধূ || Roma Gupta

চলছে বধূ || Roma Gupta

চলছে বধূ ঘোমটা দিয়ে মাথে
গোরুর গাড়ি করে বাপের বাড়ি,
ভোরের বেলা রওনা দিলো একা
শিশু পুত্র কোলে নিয়ে নারী।

গ্ৰামের পথে চলছে গাড়ি ধীরে
উঁকি দিয়ে বধূ দু’ধার দেখে,
সবুজ ঘন ধানে ভরা খেতে
চাষি কেমন খাটছে কাদা মেখে।

উদাস বাউল আলের পথের ‘পরে
একতারাতে গানটি গেয়ে সুরে,
আপন মনে যাচ্ছে চলে কোথা
কোন অজানায় মনের টানে দূরে।

মধু মাঝি নৌকা নিয়ে ঘাটে
লোক পারাপার করছে যে দাঁড় বেয়ে,
নদী জলে ভাসছে তরি কত
পারাপারে ব্যস্ত সকল নেয়ে।

বেলা শেষে পৌঁছে বাপের ঘরে খুশি বধূ আনন্দ তার মনে,
বাবা মা’কে প্রণাম করে হেসে
গল্পে মাতে সুখে মায়ের সনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *