চলতি পথে থমকে দাঁড়াও নাকি,
কিংবা অবাক তাকিয়ে থাকো একা?
ভাবনাগুলো উঁকি মারে মনে
হতো যদি পথের বাঁকে দেখা!
উড়াল দেওয়া নিঝুম দুপুরগুলো
ফিরে পেলে ক্যামন হতো বলো।
আবার যদি প্রথন দিনের মতো
হাতটি ধরে বলতো এবার চলো।
আবার যদি গোল্লাছুটের দেশে
হারিয়ে যেতে তখন ক্যামন হতো,
অলস বিকাল রঙিন লাটাই -ঘুড়ি
প্রাপ্তিগুলো নিজের ইচ্ছে মতো।
কিন্তু এসব সৃষ্টিছাড়া কথা
তুমিও জানো আমিও জানি ভালো,
আঁধার যতোই হোক না নিবিড় নিশা,
তার পেছনে আসবে ঠিকই আলো।
এটাই জীবন ভাবনাগুলো ছাড়ো
দুখের মাঝে পড়ছো কেন ভেঙে,
দৃঢ় শপথ আবার যাত্রা শুরু
নতুন করে উঠবে জীবন রেঙে।।
