গোপনে গলেছো মনে , শরীরে কী নয় ?
যখনই হয়েছো দ্রব , দ্রবণ দুর্জয় ।
চাহিদা-ই ভুলে যাই স্বপ্ন সমীপে
কোমল সন্ধ্যা জ্বেলো গোধূলির দীপে ।
আনন্দ -লুট হয়ে এসো নির্জনে
পেতে আছি আমরণ প্রেম বন্ধনে ।
কবিতার শুখা গাঙে , তুমি জলাশয়
আমিই ডুবেছি স্রোতে , সাঁতারের জয় ।
স্মৃতি -মূল ঝাঁকালেই মনে ঝরঝর
মনে মন মাখালেই তনু উর্বর ।
অঙ্গে অঙ্গে চেটে চুমু’র বিস্ময়
কঙ্কালে রেখে যাবো খোঁজে’র সঞ্চয় ।
