Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কেমন আছেন, ডারউইন || Asim Das

কেমন আছেন, ডারউইন || Asim Das

এই যে অষ্টপ্রহর উলোট পূরাণের মতো
বিষন্ন বৃত্তে বেঁচে থাকা
আর শতাব্দীর সভ্যতার সঙ্গে অবিরাম বিশ্বাস ভঙ্গের
বিষাদ বরফে পুড়েও শেষ শব্দ স্রোতে
শুরুর নৌকো ভাসানো ,
সেই কি যথেষ্ট জন্ম নয় , সত্যবান !

জরায়ু বধূদের কাছে ক্রেতা বৃদ্ধির যুগপৎ আবেদন
এবং আদেশ করে চলেছে যত প্রধান রাষ্ট্রবণিক ।
মানচিত্রের মানুষ মুল্লুকে ক্রমাগত জোরের
উদ্বর্তন দেখে কেমন আছেন , ডারউইন !

আমরা যারা গণতান্ত্রিক সম্রাট – সম্রাজ্ঞীর
শব ঘাড়ে কাৎ হই না ,
কবিতার পরিবর্তে কিন্তু অসম্মতির দলিলে
সময়ের সাক্ষর করে চলেছি , সক্রেটিস !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *