Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কালের গতিতে চলেছি আমরা || Roma Gupta

কালের গতিতে চলেছি আমরা || Roma Gupta

কালের গতিতে চলেছি আমরা
আজ আছি কাল নাই,
পুরাতন সব ব্যথা গ্লানিমাকে
দূরে ঠেলে দাও ভাই।

রাত্রি পেরোলে নতুন বছর
শুভ হোক সবাকার,
বিগত বছরে থাকা ত্রুটিগুলো
রেখোনা স্মৃতিতে আর।

বিধাতার কাছে প্রার্থনা জানাই
রেখো গো সবারে ভালো,
আনন্দে যেন কাটে নববর্ষ
জ্বলুক বিবেক আলো।

সুস্থ জীবন সুখের প্লাবনে
থাকে যেন সদা ভেসে,
স্বপ্ন সকল হোক সকলের
কাটুক জীবন হেসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *