আজ ভোর হতেই তুমি তুমি মনে উচাটন,
চোখে চোখ রাখা, গভীরে কিছু লুকিয়ে বলে যাওয়া,
জন্মদিন বলেই কী রাতভর স্বপ্নে অবাধ যাওয়া আসা!
হৃদয়ের খুলে একটিবার যদি ডেকেছো,
দ্বার রূদ্ধ রাখি,এমন কি আমার সাধ্য?
কাব্যি করে লিখেছি যত কবিতা,
মেঘের গায়ে সাজিয়ে রেখেছি পরমযত্নে,
পারলে তোমার অন্তর্দৃষ্টি তে খুঁজে নিও।
শুধু একটিবার কবিতার শরীর স্পর্শ করে দেখো,
ওরা তো কেবল শব্দ নয়,
যেন আত্মহুতি তোমার তরে।
প্রকাশ্যে যে প্রেম মাধুর্য্য হারায়,
সঞ্চিত রেখেছি তাই সংগোপনে।
সাগরের ঢেউ এর মতো আসা যাওয়া জীবন তরীতে, কতো কিছুই তো রোজই ঘটে!
রয়ে যায় নিখাদ ভালোবাসা টুকুই!
এমনই করেই নীরবে আদরে চাদরে জড়িয়ে,রয়ে যাবো তোমার গভীর গোপন কুঠুরীতে!!
