দিয়ে আশিস গেলো চব্বিশ
ভালো মন্দে বছর শেষে,
দুঃখ বিহীন কেটেছে দিন
আবেগ ভরা পুলক রেশে।
প্রকৃতির সাথে দিবস রাতে
কাব্যের মালা কেবল গাঁথা,
হিসেব কষা কেমন দশা
সৃজনের সেই হাল খাতা।
হয়েছে কত যে বন্ধু সহজে
পরিবার মাঝে কবিতা লিখে,
আলাপ সময়ে সাহিত্য বিষয়ে
নিয়েছি কত কি অজানা শিখে।
সামাজিক গতি বিশৃঙ্খল অতি
কেবল ঈর্ষা বিচ্ছিন্নতা দ্বেষ,
কবির কলম নিয়ে উদ্যম
তুলেছে প্রতিবাদী ঝড়ের রেশ।
সমাজ উন্নয়ন হয়নি তেমন
বেকারত্বের জ্বালা হাহাকার রব,
মেধাবী পায়না যোগ্য সম্মান
কালোবাজারিতে ভরেছে সব।
দুর্নীতি ধর্যণ চলে অনুক্ষণ
ধামাচাপার প্রচেষ্টা কত,
অরাজকতা অনৈতিকতা
চলেছে অবাধে প্রতিনিয়ত।
ভালো মন্দতায় চব্বিশের বিদায়
পঁচিশের হবে শুভ আগমন,
আলো আশা সাথ রবে বর্ষ মাত
শুভ হোক তার পদার্পণ।
