কাছে আসতেও পারছো না , দূরে রাখতেও না
ভিড়ে ঢাকলেও বেজে উঠছি মনে মূর্ছনা
দেখি যন্ত্রণা !
মনে ঢুকছি , রোমে খুঁজছি , নাড়ি দেখবো না
শরীরেই তো জোড়ে বইছি একই ব্যাঞ্জনা
তবু শান্ত না !
বুনো গন্ধ , মৃদু মন্দ , জমে জমে বন্যা
রোদে চরছি , মেঘে উঠছি , ফণাফোঁস গণ্যা
ঝাঁপিতেই ঝরণা ।
বীজে বন্দী , ছায়া গন্ডী , শেকড়েই ধন্যা
স্রোতে নন্দী , পালে দন্ডী , কবিতার কন্যা
এপিকের পাখনা ।
