প্রতিশ্রুতিগুলো তাসের ঘরের মতো
ভেঙে গেছে ভরসার অভাবে,
ভালোবাসা গুমরায়,
তবু নিশিদিন যাপন করতে হয়,
কর্তব্য ও দায়িত্বের দোলাচলে।
একটা দিন চাই
অধরা স্বপ্নগুলো ছুঁতে,
অন্য কোনো রূপে বা
অন্য কোনো রাজ্যে।
প্রতিশ্রুতিগুলো তাসের ঘরের মতো
ভেঙে গেছে ভরসার অভাবে,
ভালোবাসা গুমরায়,
তবু নিশিদিন যাপন করতে হয়,
কর্তব্য ও দায়িত্বের দোলাচলে।
একটা দিন চাই
অধরা স্বপ্নগুলো ছুঁতে,
অন্য কোনো রূপে বা
অন্য কোনো রাজ্যে।