Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এক পা বাড়ালে || Asim Das

এক পা বাড়ালে || Asim Das

সম্পৃক্ত পাওয়া নয় , শর্তহীন চাওয়া শুধু
মনের ভিতরে মন রেখে যাবো যতদিন পারি ।
আহ্নিক টানেরও আয়ু অক্ষয় নয় ।

কাছে থাকলেই মায়া বাড়ে , দূরে আছো তুমি ।
একই মানে কতদিন মুগ্ধ হবো
শিক্ষক ও চিকিৎসক সময়ও জানেন না ।

জানো তুমি এক পা বাড়ালে আমি একশো কবিতা লিখি ।
এটুকুই , তার বেশি নয় ।
পরস্পর লেপ্টে গেলে দুটো ছায়া এক হয়ে যাবে ।
একান্নবর্তী হেঁসেলের বহু গল্প থাকে ,
শুদ্ধ কবিতা ফাঁকহীন ঘেঁষাঘেঁষি একদম পছন্দ করে না ।

হোক না সীমিত দৈর্ঘ্য বৃষ্টি বাসনার
স্বার্থহীন ভরপুর মেঘের ভালোবাসার মৃত্যু নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *