Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এক অভূতপূর্ব কবিতা জন্মের অপেক্ষায় || Asim Das

এক অভূতপূর্ব কবিতা জন্মের অপেক্ষায় || Asim Das

সাজানো গতের গন্ধে ফুরফুরে ফুটতে পারি না ।
সাংসারিক নিরামিষ মদে
কেবলই এক ব্যতিক্রমী আমিষাশী মাছি এসে বসে ।

রক্তের মাত্রায় কমে যাওয়া নিকোটিনের মতো
উশখুশ দু’ আঙুলের আগুন পিপাসা মেটে না ।
সাধারণ শ্বাসের সঞ্চারী সুখ
কিছুতেই শিরিন স্থায়ী আনন্দের নাগাদ পায় না ।
কথা জমে জমে পাহাড় হয়
পাহাড় গলে গলে নিরবচ্ছিন্ন নদীর নাবিক হওয়া হয় না ।

অতিচেনা ন্যাতপেতে বাসি জীবনের সমান্তরাল
এক অভূতপূর্ব লকলকে নতুন পরাঙ্মুখী
কবিতা যাপন জন্মের ডগায় ঝরেও
উন্মুখ জমেই চলেছি টলোমল , হে পদ্মজল !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *