Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আলোর আকাশে স্বপ্ন গালিচা || Asim Das

আলোর আকাশে স্বপ্ন গালিচা || Asim Das

এই যে বিশুদ্ধ মন ভরানোর বিশাল আয়োজনে এসে
ছোপ ছোপ মানবীয় ধন্ধের গন্ধ মেখে চলে যাচ্ছি
পূর্ব থেকে উত্তর জাতকের দিকে ,
এ -জীবনই কী চেয়েছিলাম আমরা , অর্ফিয়াস ?

অস্থির অসময়ে শুধু মনে রাখলেই
অসুখী বৃন্তে ফোটে সুস্থির শুশ্রূষা ফুল ।

কাদার কেচ্ছা নয় , লুকোনো প্রতিভার লাজুক পরিচয়
প্রকাশ্যে প্রশংসার পালে
তরতর তুলে ধরারই তো কাজ ছিলো আমাদের !

সাপের মুখে সিঁড়ি কিংবা কাঁকড়ার আঁকশি হবার
কষ্টশ্রম ছেড়ে দৃষ্টি নন্দন বালুবাড়ি নির্মাণের পন্ডশ্রমও ভালো ।

কেননা , প্রকৃতির বরে প্রীতির স্পর্শ পেলে
ঘুমন্ত শিশিরের ডগা , জাগরী আনন্দে
ভোরের বোতাম খুলে আলোর আকাশ‌ বুনে
মখমল স্বপ্ন গালিচা হতে আজও প্রস্তুত , সমবেত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *