Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আরোগ্য হোক অপ্রাপ্তির || Asim Das

আরোগ্য হোক অপ্রাপ্তির || Asim Das

পথ দিয়েছে মুঠোয় পরশপাথর
মোড় পেরোলেই আরেক মোড়ে পাও সোনা ,
হরিণী হার মেনেই হিরন্ময়ী
সহজ সময় সবসময়ই স্বচ্ছ না ।

লুকিয়ে থাকে কখন কোথায় অজ্ঞতা
ধূসর ভবিতব্যে ঢাকা মন্ত্রণা ,
জানার চাবি খুঁজতে গিয়ে সিন্দুকে
তালার হদিস পেতেই হোঁচট যন্ত্রণা ।

সারবে হোঁচট বাঁধলে বুকে সান্ত্বনা
যা পেয়েছো আগলে রাখার যোগ্য না ,
ধৈর্য্য এসে বদলে দেবে নলচে খোল
দাঁড় দাঁড়িয়ে , আবার হবে ক্ষিপ্র না’ ।

উপচে পাওয়া দাও ভাসিয়ে বাড়তি মেদ
তন্বী তোমার আরোগ্য হোক অপ্রাপ্তির ,
নাও বিছিয়ে সমান চাওয়া মগজময়
সমান্তরাল দুঃখ সুখের প্রশান্তির ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *